বৃদ্ধাকে জরুরি চিকিৎসাসেবা কোস্ট গার্ডের

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম

চাঁদপুরে অসুস্থ বৃদ্ধাকে জরুরি চিকিৎসাসেবা প্রদান করেছে কোস্ট গার্ড গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার এক নারী তার অসুস্থ মাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এমভি কর্ণফুলী-১২ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ভোলা লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। মধ্যরাত ২টায় লঞ্চটি কালিগঞ্জসংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। তৎক্ষণাৎ রোগীর মেয়ে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়। এরপর কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম স্পিড বোট যোগে ওই লঞ্চে যায়। পরে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে চাঁদপুর মুখার্জি ঘাটে নিয়ে আসে।

তিনি আরও বলেন, অতঃপর উন্নত চিকিৎসার জন্য রোগীকে ভাড়ায় চালিত প্রাইভেট কারের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে পৌঁছে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত