এিশালে ট্রাক-সিএজির মুখোমুখি সংসর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনক লিটনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজি চালক আব্দুল মতিন (৪৫) এবং অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫৩)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনক লিটনের বাড়ির সামনের লেন দিয়ে উল্টা পথে ঢাকা মুখী অজ্ঞাতনামা একটি ট্রাক ও বিপরীতগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে এিশাল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল মতিন নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে এবং সিএনজি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে।
সরকারি দপ্তরে কর্মচারীদের স্থায়ীকরণে এক দাবি
বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১০