ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হওয়ায় বিভিন্ন প্যানেলের ব্যানারগুলো সরিয়ে নিয়েছে আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টাঙানো ব্যানারগুলো নামিয়ে ভ্যানে তুলে নিয়ে যায় প্রশাসন।
ডাকসু নির্বাচনে আচরণবিধিতে বলা হয়েছে, প্রচারকাজ চালানোর নির্ধারিত দিনগুলোতে সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।
এ ছাড়া প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মাজলিশ-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোর যাবে না। এগুলো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে ‘নির্বাচন আচরণ বিধিমালা’ ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।
এদিকে, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলিয়াস সিজার তালুকদার এবং একই সংগঠনের আরেক নেতা বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে।
'শিক্ষার্থীদের ন্যায্য প্রতিবাদের বিরুদ্ধে বলপ্রয়োগের কোনও যুক্তি নেই'