সখীপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:৪৮ পিএম

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড মদীনাতুল উলুম মাদরাসার পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়ামিনের বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নের কলাবাগান এলাকায়। সে ওই এলাকার প্রবাসী আ. করিম মিয়ার ছেলে। 

নিহত স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইয়ামিন তার মা আঁখি আক্তারের সঙ্গে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাসা ভাড়া নিয়ে থাকত। সে সোনারতরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। আজ দুপুরের পর-পরই ইয়ামিন ফুটবল নিয়ে খেলতে বের হয়। পরে বেলা ৩টার দিকে স্থানীয় বাসিন্দারা ভাসমান অবস্থায় ইয়ামিনকে দেখতে পান। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সখীপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, ঘটনা শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত