ওয়ালটনের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫৯ এএম

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে ছেড়েছে তাদের নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি, যা দিচ্ছে শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির সেরা সমন্বয়। কাজ, বিনোদন, অনলাইন ক্লাস কিংবা গেমিংয়ের যেকোনো প্রয়োজনে এই ট্যাবলেট হতে পারে আদর্শ সঙ্গী।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সঙ্গে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে গ্রাফিক্স পারফরম্যান্সকে করবে আরও সাবলীল ও সমৃদ্ধ। ডিভাইসটিতে থাকছে ১০.৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১৯২০বাই১২০০ পিক্সেল রেজুলেশন) এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন মাইক্রোএসডি কার্ড সøটসহ ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ। ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরসহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত