ভারতের বিধ্বংসী ওপেনার ছিলেন বীরেন্দ্র শেবাগ। তিনি এতটাই মারমুখী ছিলেন যে, স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে তার তুলনা করা হতো। সেই শেবাগের ছেলে আর্যবীরের ভারতীয় ক্রিকেটে ডেব্যু হলো এবার। দিল্লি প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই তিনি বাবা বীরেন্দ্র শেবাগের মতোই মারকুটে ব্যাটিংয়ে দিলেন আগমনের বার্তা।
মাত্র ১৭ বছর বয়সে দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে আর্যবীরের অভিষেক হয়েছে। বাবার মতোই ওপেনিংয়ে নেমে শুরুতে একটু সাবধানী ব্যাটিং করেন। চতুর্থ বলে খোলেন রানের খাতা। তারপরই নবদীপ সাইনিকে পরপর দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান। প্রথমটি কভারের উপর দিয়ে আর পরেরটি মিড অফ ও কভারের মাঝখান দিয়ে সীমানার বাইরে পাঠান।
পরে রৌণক ওয়াঘেলার ওভারেও পর পর দুই বলে চার মারেন আর্যবীর। ভালো খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ২২ রান করে আউট হয়ে যান। শেবাগের ছোট ছেলেও দিল্লি প্রিমিয়ার লিগে অভিষেকের অপেক্ষায় আছে। আর্যবীর বলেন, ‘বাবার উপদেশ সবসময় মেনে চলি। জানি আমরা দুই ভাই খেলতে নামলে সবার নজর থাকে। কিন্তু সেসব নিয়ে বেশি ভাবি না। ব্যাটিংয়ে নামলে শুধু রানের কথাই ভাবি।’
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল দেখতে আর রাত জাগতে হবে না
আর্জেন্টিনায় নিজের শেষ ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মেসি