স্কুলের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির সরকারি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসি
প্রতিবেদনে বলা হয়, আইনটি ২০২৬ সালের মার্চে শুরু হওয়া শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন আসক্তি কমানো, পড়াশোনা, সামাজিক জীবন ও মানসিক বিকাশে মনোযোগ বাড়ানোর উদ্দেশ্যে আইনটি প্রণীত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে বিলটি পাস হয়। পার্লামেন্টে উপস্থিত ১৬৩ সদস্যের মধ্যে ১১৫ জন বিলের পক্ষে ভোট দেন।
তবে আইনটি নিয়ে সমালোচানা হচ্ছে অনেক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। শিক্ষকদের মধ্যেও আইনটি নিয়ে মতভেদ রয়েছে।
দক্ষিণ কোরিয়ার মতো ফিনল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, চীনসহ আরও অনেক দেশ স্মার্টফোন ব্যবহারে স্কুলনিষেধ আরোপ করেছে।
