জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মিছিলকে ঘিরে রাজধানীর কাকরাইলে দলটির কার্যালয়ের সামনে আবার উত্তেজনা তৈরি হয়েছে। তবে কার্যালয়ের বাইরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী জাপা কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে।
সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ভেতরে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান করছেন। তবে কার্যালয়ে প্রবেশ করতে না পারায় ভেতরে প্রকৃত চিত্র জানা যায়নি। দলটির নেতাকর্মীরা বের হলেই সাংবাদিকরা তাদের ঘিরে ধরে নানা প্রশ্ন করছেন।
বিকেল ৫টা বাজার কয়েক মিনিট পরেই দুইবার ককটেল বিস্ফোরণের শব্দ জাতীয় আওয়াজ পাওয়া গেলেও সেগুলো আসলে কীসের শব্দ তা জানা যায়নি।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে লাঠিচার্জে দলটির নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
কোয়াবের 'একাদশে' শান্ত সোহান মিরাজ, ভোট শুধু সভাপতি পদে