বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমানে বাংলাদেশে তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা। দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন স্বপ্ন দেখছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, অনেক ষড়যন্ত্র ও বাধা-বিপত্তির মুখেও তারেক রহমান আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি জিয়াউর রহমানের দেখানো স্বপ্নই আজকের প্রজন্মকে দেখাচ্ছেন। সমাজের সর্বস্তরের মানুষ আজকে তার নেতৃত্বে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখছে।
তিনি আরও বলেন, এই দিনে আমাদের স্মরণ করতে হবে, যিনি ষড়যন্ত্রমূলক অবস্থায় বাংলাদেশকে রক্ষা করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে প্রত্যেক মানুষ বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই স্বীকার করছেন- শহীদ জিয়া এই দেশের অবিসংবাদিত নেতা। স্বৈরাচার এরশাদের পতনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ ছিল অনন্য। তাকে কলঙ্কিত করার চেষ্টা হলেও আজকে বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেও মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
ভারতের বিপক্ষে প্রতিশোধ নিয়ে সাফ শেষ করল প্রীতিরা