জেল থেকে ফিরে লুক পাল্টিয়ে নতুন করে গানে ফিরছেন বহুল বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রংপুরের গঙ্গাচড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি কনসার্ট। সেখানে অংশ নেবেন এই সংগীতশিল্পী। এ কারণেই একটি ভিডিও পাঠিয়েছেন আয়োজকদের। সেখানেই নোবেলকে দেখা যাচ্ছে পুরোপুরি বদলে যাওয়া এক চেহারায়। তাকে দেখে অনেকেই চিনতে পারছিলেন না শুরুতে।
নোবেল বলেন, হ্যালো গঙ্গাচড়াবাসী আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর গঙ্গচড়ায়। জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধা অনুষ্ঠানে। স্থান গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ। আমি আসছি, আপনারা আসছেন তো? দেখা হবে, গানে গানে।
নোবেলের এই ভিডিওটি গঙ্গাচড়ার ফেসবুকে প্রকাশিত হওয়ায় অনেকেই পুরনো প্রসঙ্গ টেনে আনছেন।
জুটি বাঁধলেনর আরজু-আঁচল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে প্রকৌশলীদের শ্রদ্ধা