ডাকসু নির্বাচন স্থগিত: হাইকোর্টের আদেশ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার এক রিটের শুনানি শেষে এ আদেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী- আগামী ৩০ আক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়েছে।

বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম রিটটি দায়ের করেছিলেন। রিটকারীর আইনজীবী আদালতে শুনানিতে দাবি করেছেন জিএস প্রার্থী এস এম ফরহাদের ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী নয়ই সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা।

এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে নির্বাচন করছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে প্যানেল ১০টির মতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত