নবাবগঞ্জে তাল বীজ রোপণ উদ্বোধন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে এই কর্মসূচি শুরু হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট নূরুজ্জামান পিভিএম প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, উপজেলা প্রশিক্ষক মোরশেদ জামিল, সাহেরা খাতুনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা জুড়ে ধাপে ধাপে মোট তিন হাজার তাল বীজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রধান অতিথি বলেন, “দিন দিন তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে তাল গাছ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত