ডা. জেড এম জাহিদ হোসেন ও কাদের গণি চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একই সঙ্গে আগামী নব্বই দিনের মধ্যে পরিষদের সম্মেলন ও কাউন্সিল আয়োজনের জন্য নতুন একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কাদের গণি চৌধুরী, প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, ডা. জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক আবদুস সালাম, অধ্যাপক মোস্তাফিজ, জাকির হোসেন, রফিকুল ইসলাম এবং কৃষিবিদ মোকসেদুল মোমেনিন মিথুন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোকসেদুল মোমেনিন মিথুন এই কমিটির দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারার সময় বাড়ল