আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের জন্য ত্রাণ তৎপরতা চালিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে জানিয়েছেন, এ বিষয়ে তিনি তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে আলোচনা করেছেন।
জয়শঙ্করের বরাত দিয়ে বলা হয়েছে, ভারতের মিশন কাবুল ইতিমধ্যেই ১৫ টন খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, খুব শীঘ্রই আরও অতিরিক্ত ত্রাণসামগ্রী পাঠানো হবে।
তিনি বলেন, ‘আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। এই কঠিন সময় আফগানিস্তানের পাশে রয়েছে ভারত।’
সূত্র: বিবিসি নিউজ
রাজধানীতে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার