ছাত্রজনতাকে হত্যার ঘটনায় আমি লজ্জিত: চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম

সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করে ছাত্রজনতাকে হত্যার ঘটনায় আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব কথা বলেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শেখ হাসিনার মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাক্ষগ্রহণ শেষ, জেরা কাল।

এর আগে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি গ্রহণ করেন বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত