ভূঞাপুরে যুবকের দুই বছরের কারাদণ্ড

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে সাব্বির হোসেন নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর নিকলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। 

এ সময় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের সাহেব আলীর ছেলে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন জানান, গোপন সূত্রে জানতে পারি যে, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। পরে দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালানো হয়। মাদক সেবনের সময় হাতেনাতে তাকে আটক করা হয়। 

এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত