২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৩ হাজার ছুঁইছুঁই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৪৫ জন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুনদের নিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছুঁইছুঁই করছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।

চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩২ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ৬০ দশমিক ৪ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ৬ শতাংশ নারী রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের নিয়ে চলতি বছর ৩১ হাজার ২৩০ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলেও এতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত