কারাগারে অচেতন আসামি, ঢামেকে মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম সুমন (৪৫)।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজতি সুমন কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে, কারাগার সূত্রে জানা যায়, মৃত সুমনের বাবার নাম আব্দুর রশিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত