যুদ্ধ বন্ধ না করলে পুতিনকে নতুন নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম

ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরকির সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেছেন, আমার পুতিনের উদ্দেশে কোনো বার্তা নেই, সে জানে আমি কোথায় অবস্থান করছি। সে একদিকে অথবা অন্যদিকে একটি সিদ্ধান্ত নেবে। যদি আমি যদি তার প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হই, তাহলে আপনারা দেখতে পাবেন কিছু একটা ঘটবে।

ট্রাম্প মস্কোর প্রতি নরম মনোভাব রাখার অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং বলেন, রাশিয়ান তেল কেনার জন্য ভারতের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা তার কঠোর অবস্থানের প্রমাণ। 

তিনি আরও ইঙ্গিত দেন যে আরও নিষেধাজ্ঞা আসতে পারে। তিনি বলেন, আপনি একে কোনো পদক্ষেপ নয় বলছেন? আমি এখনো ‘ফেজ টু’ বা ‘ফেজ থ্রি’ করিনি’। তবে তিনি বিস্তারিত বলেননি।

ট্রাম্প জানান, তিনি খুব শিগগিরই জেলেনস্কির সঙ্গে কথা বলবেন এবং এরপরই জানতে পারবেন পরবর্তী পদক্ষেপ কী হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত