বাগাতিপাড়ায় মালামালসহ ৪ চোর গ্রেপ্তার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় কাঠের কারখানায় চুরির ঘটনায় প্রকাশ পেলো অভিনব চোরচক্রের মুখোশ। পুলিশ দেড় লাখ টাকার বেশি মূল্যের চুরি হওয়া মালামাল উদ্ধার ও ৪ জনকে গ্রেপ্তার করেছে। 

এর মধ্যে রয়েছেন মালঞ্চি বাজারের সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের মালিক ওমর ফারুক। এজাহার সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে উপজেলা চত্বরে অবস্থিত ‘নীলা ডোর’ নামের কাঠের কারখানায় তালা ভেঙে দরজা-জানালা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি চুরি হয়। পরে বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে মালঞ্চি বাজারের সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে চুরি হওয়া মালামালের অংশ পাওয়া যায়। 

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ওমর ফারুক (৪০), কারখানার কর্মচারী মো. উজ্জ্বল মিয়া (২৬), চন্দন শর্মা আকাশ (১৯) ও গাড়িচালক মো. ইয়াকুব আলী (২৮) কে গ্রেপ্তার করে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।” 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত