বিপুল ভোটে কোয়াবের সভাপতি নির্বাচিত হলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

ক্রিকেটার কল্যাণ সংস্থা কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। আজ মিরপুর স্টেডিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রিকেটারদের ভোট দেন। সংস্থার একটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে বিপুল ভোটে হারিয়ে সভাপতি নির্বাচিত হলেন মিঠুন। ২১৫ ভোটারের মধ্যে তিনি পেয়েছেন ১৫৪ ভোট, সেলিম শাহেদ পেয়েছেন ৩৪টি। 

কেন্দ্রে এসে ১৬০ জন ক্রিকেটার ভোট দিয়েছেন। আর অনলাইনে ১৩০ ক্রিকেটার নিজেদের ভোট দিয়েছেন। সব মিলিয়ে ২১৫ জন ক্রিকেটারের ভোটাধিকার ছিল। এর মধ্যে ভোট দিয়েছেন ১৯০ জন।

এছাড়া আগেই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ সভাপতি শাহরিয়ার হোসেন বিদ্যুত, সহ সভাপতি নুরুল হাসান সোহান এবং এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, খালেদ মাসুদ পাইলট, ইমরুল কায়েস, ইরফান শুক্কুর ও আকবর আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত