খুলনায় স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ এএম

খুলনায় স্বামীর ধারালো দায়ের কোপে পারভীন বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার যুগীহাটি গ্রামে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত পারভীন বেগমের অভিযুক্ত স্বামীর নাম পলাশ শেখ। রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান হত্যার ঘটনাটি নিশ্চিত করেন।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, গতকাল বেলা ১২টার দিকে পারিবারিক কলহের জেরে পলাশ ও তার স্ত্রী পারভীনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে পলাশ উত্তেজিত হয়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশীরা পারভীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর শোয়া ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত