মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম

যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে অবস্থানের অভিযোগে ৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

দেশে ফিরে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান আরও জোরদার হওয়ার পর থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এর আগে তিন ধাপে ১৮৭ জন বাংলাদেশি ফিরেছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত