সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মেজর হাফিজের শ্রদ্ধা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে আজ শুক্রবার মরহুমের কবর জিয়ারত করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, সদস্য এম. নাসের রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত