গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার দুপুর ১২টায় তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নুরকে দেখতে সেখানে যান।
এ সময় তিনি নুরের শারীরিক অবস্থা ও তার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনা সদস্যরা দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে নুর মারাত্মক আহত হন। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
