মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সদ্য স্থাপিত গুয়াগাছিয়া অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (৬ আগস্ট) বিকেল চারটায় জামালপুর গ্রামে তিনি ক্যাম্পটি ঘুরে দেখেন। এর আগে দুপুর দুইটায় তিনি কোস্ট গার্ডের গজারিয়া স্টেশন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ক্যাম্পের সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা। সরকার সেই দাবি পূরণ করেছে, এজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মো. সামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ওসি আনোয়ার আলম আজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কৃষি খাতের বিষয়েও কথা বলেন। তিনি জানান, আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা সমস্যায় রয়েছেন—এ বিষয়ে সরকার কাজ করছে।
স্থানীয়দের আশা, এই ক্যাম্পের মাধ্যমে এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে। তবে একাংশের দাবি, ক্যাম্পটি যেন নিরপেক্ষ ও এলাকার মধ্যবর্তী স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হয়। তাদের অভিযোগ, একটি গ্রুপ বিতাড়িত হলে অন্য একটি গ্রুপ প্রভাব বিস্তার করছে।
বিরামপুরে উপজেলা ও পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত