রাজধানী ঢাকায় রবিবার সকাল থেকেই মেঘলা আকাশের সঙ্গে বিরতিহীনভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশজুড়ে কালো মেঘের উপস্থিতি দিনভর বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। এর ফলে ঢাকাসহ আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আকাশ কখনো আংশিক মেঘলা আবার কখনো সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।
এর আগে, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।
আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরণের ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
হাটহাজারীতে ১৪৪ ধারা জারি