পঞ্চগড়ে সারজিসের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ এএম

পঞ্চগড়ের একটি সভায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বক্তব্য দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা।  

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনকে নিয়ে সারজিসের দেয়া মিথ্যা বক্তব্যের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, সারজিস তার বক্তব্যে, তেঁতুলিয়া বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে ভজনপুরে পাথরের প্রত্যেক ট্রাকে ১ হাজার করে টাকা নেয়া হতো। প্রতিদিন ওখানে লাখ টাকার চাঁদাবাজি করা হতো। স্থলবন্দরে শ্রমিকদের পাওনা টাকার থেকে একটি  ভাগ ওই চাঁদাবাজদের দেয়া হয়৷ বিএনপি নেতাদের বিরুদ্ধে সারজিসের এমন মিথ্যা ও বানোয়াট বক্তব্যের ফলে নেতাদের সম্মান ও মানহানি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, পাথর ও বালি মহাল সরকার ইজারা দিয়েছেন। ইজারাদাররা তাদের মাশুল উত্তোলন করেন। এখানে তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কোনো সম্পর্ক নেই। তারা জড়িতও নন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন-তেঁতুলিয়া উপজেলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত