রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের রিপোর্ট পেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে এ প্রতিবেদন জমা দেন কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি ফাতেমা নজীব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবীবুর রহমান সিদ্দিকী এবং ঢাকার জেলা ও দায়রা জজ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি এ সময় কমিশনের সার্বিক কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত