ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেলা ১১টার দিকে তিনি বসুন্ধরায় আমিরের বাসভবনে গিয়ে এই সৌজন্য বৈঠকে অংশ নেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন হাই কমিশনের রাজনৈতিক কাউন্সেলর কামরান ধাংগল।
বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
আলোচনার বিষয়ে জানতে চাইলে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘দুই ভ্রাতৃপ্রতীম দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও কীভাবে জোরদার করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে।’
নেপালের বিক্ষোভে উদ্বিগ্ন ভারত, সীমান্তে সতর্কতা