জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে ১ হাজার ২ শত পুলিশ মোতায়েন করা হবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর উপস্থিতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অবস্থিত জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এ সময় অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, পুলিশ সদস্যদের একটি অংশ সিভিল পোশাকেও দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হয়েছে।
বরুড়ায় মোবাইল কোর্টের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
ভোট শেষে একদিকে চলছে গননা অন্যদিকে উত্তপ্ত