পটুয়াখালীর দুমকিতে জমিজমার পূর্ববিরোধে প্রতিপক্ষকে মারধর ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী গ্রামের জমাদ্দার বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দুমকি সাতানী গ্রামের আলী আকবর জোমাদ্দারের ছেলে সালেমুল ইসলামের (৩৬) সঙ্গে একই বাড়ির মৃত মোকছেদ জোমাদ্দারের ছেলে আলী মাহমুদ জোমাদ্দারের (৫০) জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে পূর্ববিরোধ চলছিল। সালেমুল ইসলাম জোমাদ্দার বিরোধী জমিতে একতলা পাকা ভবন নির্মাণ শুরু করলে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায়, ঘটনার দিন মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে সালেমুলের বৃদ্ধ বাবা আলী আকবর জোমাদ্দারকে একা পেয়ে প্রতিপক্ষ আলী মাহমুদ জোমাদ্দার, তার স্ত্রী বিউটি বেগমসহ পরিবারের লোকজনের তর্কবির্তকের একপর্যায়ে বেধরক কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি মেরে জখম করে। এ সময় আহতের ডাকচিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতেই সালেমুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একটি আত্মহত্যার সংবাদ ও আমাদের ভাবনা
ডাকসু ও হল সংসদ: জয়ী প্রার্থীদের তালিকা