আঁতাত করে ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে শিবির: মির্জা আব্বাস

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম

আঁতাত করে শিবির ছাত্রলীগের ভোট বাগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচনে বিএনপি হেরে গেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়তের এত ভোট কথা থেকে এলো। আমার হিসেবে মেলে না। আমি বলব না জামায়াত কারচুপি করেছে, আমি বলব দেশে একটা গভীর ষড়যন্ত্র চলছে। 

আজ বুধবার চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, জামায়াত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সকল ভোট জামায়াত নিয়ে গেল। তাই আমি বলব বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কারণ, বিএনপি একমাত্র দল যে দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। 

তিনি আরো বলেন, জামায়াত আমাদের সঙ্গে বসলে বলে আওয়ামী লীগকে ফিরে আসতে দেওয়া যাবে না। অথচ জামায়াতের সঙ্গে আওয়ামী লীগ মিশে অপকর্ম করছে। আর সমস্ত দোষ বিএনপির ওপর আসছে। আর বিএনপির ছেলেদের এর দায় নিতে হচ্ছে। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারের জায়গা হবে না। এখনই যদি কেউ সামাল না দেন তাহলে কিন্তু খবর আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত