মাইলস্টোন ট্রাজেডি: ৩ শিক্ষার্থী পেলো ছাড়পত্র

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও ৩ শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা হলো- আলভীরা (১২), সামিরা (১০) এবং নুসরাত (১২)। দেড় মাসেরও বেশি সময় পর তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় তারা হাসপাতালে ভর্তি হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তারা এখন সেরে উঠেছে। এজন্য এই তিনজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনও ১৩ শিক্ষার্থী ভর্তি রয়েছে। তাদের সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত