সোনার দামে ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে স্মারক স্বর্ণমুদ্রার দামেও। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ দামে বড় ধরনের সমন্বয় এনে প্রতিটি ১০ গ্রাম ওজনের (২২ ক্যারেট) স্বর্ণমুদ্রার দাম বাড়িয়ে দিয়েছে ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
চলতি বছরের দামের ধাপ- গত ১৬ ফেব্রুয়ারি প্রতিটির দাম ১ লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। এরপর ২০ এপ্রিল আরও বাড়িয়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর এক লাফে ২০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার টাকা।
এ নিয়ে চলতি বছরে তৃতীয় দফায় বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম।
