ক্যাম্পাসে জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত  

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জাবি উপাচর্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা জানাজায় উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে জান্নাতুল ফেরদৌস সকালে সিনেট ভবনে উপস্থিত হন। কিন্তু  কিছুক্ষণ পর তিনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে শিক্ষার্থীরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত