সাদেক বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ এএম

সিনেমা, মঞ্চ ও টেলিভিশন তিন মাধ্যমেই পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করেছেন সাদেক বাচ্চু। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছিলেন দর্শকদের মন। আজ এই অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে (১৪ সেপ্টেম্বর)  মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

১৯৫৫ সালের ১ জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জে জন্মগ্রহণ করেন সাদেক বাচ্চু। তার আসল নাম মাহবুব আহমেদ সাদেক। কর্মজীবনের দীর্ঘ ৩৩ বছর ডাক বিভাগে কর্মরত ছিলেন তিনি। পাশাপাশি যুক্ত ছিলেন অভিনয়ে। ১৯৬৩ সালে বেতারে ‘খেলাঘর’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সত্তর দশকের শুরুতে মহিলা সমিতির মঞ্চে এক নাটকে সাদেক বাচ্চুর অভিনয় দেখে তাকে বিটিভিতে ডেকে নেন প্রযোজক আবদুল্লাহ ইউসুফ ইমাম। ১৯৭৪ সালে বিটিভিতে তিনি অভিনয় করেন ‘প্রথম অঙ্গীকার’ নাটকে। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের বেশি। ১৯৮৪ সালে ‘মতিঝিল থিয়েটার’ প্রতিষ্ঠা করেন তিনি। দলটির হয়ে আমৃত্যু নাটক রচনা, নির্দেশনা ও অভিনয় করেছেন তিনি। ‘কাফনের পকেট নাই’, ‘কুলাঙ্গার’ ও ‘ক্যাপ’ তার রচিত ও নির্দেশিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত