বাউফলে হাত-পা বেঁধে এক শিক্ষার্থী‌ নির্যাতন, বিষপানে আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ এএম

পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অপরাধে রোমান হোসেন (১৩) নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাত‌নের অভিযোগ উঠেছে স্থানীয় ক‌য়েক যুব‌কের বিরু‌দ্ধে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে।

কিশোর রোমান মান্দারবন গ্রামের আবদুল গনি ডাক্তারের ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।  

স্থানীয় ও প‌রিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার সময় প্রতিবেশী ছালাম হাওলাদারের সুপারি গাছ থেকে সুপারি পেড়ে বাড়িতে ফিরছিলেন রোমান। পরে সে ছালাম হাওলাদার নামে আরও এক ব্যক্তির গাছে থেকে সুপারি পাড়েন। এ সময় ওই ঘরের লোকজন বাড়িতে ছিলেন না। সুপারি পাড়ার বিষয়টি স্থানীয় যুবক আমীর, সজিব ও বাবুল দেখে ফেলেন। পরে তারা রোমানকে ধরে হাত-পায়ে ও গলায় রশি লাগিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন এবং ওই ঘটনার ভি‌ডিও ধারণ ক‌রে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে অপমানে ওই কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে অভিযুক্ত যুবকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোন বক্তব্য পাওয়া যায়নি। 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান বলেন, রোমান না‌মের একজন কি‌শোর বিষ পান ক‌রে রাত ১০টার দি‌কে হাসপাতা‌লে ভ‌র্তি হন। তার পেট ওয়াশ করা হয়েছে। এখনও সে পু‌রোপু‌রি সুস্থ নন। আমরা তা‌কে নি‌বিড় পর্যবেক্ষ‌ণে রে‌খে‌ছি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত