টেকনাফে বিজিবির অভিযানে ১৬ হাজার ইয়াবাসহ মোস্তাক আহমদ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দু'টি মোবাইল ফোনও জব্দ করা হয়। টেকনাফের সাবরাং খরেরমুখ চেকপোস্টের উত্তর দিকে শিশুপার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি কক্সবাজার সদরের খুরুশখুল এলাকার সুলতান আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নেতৃত্বে ২ বিজিবি’র বেশ কয়েকটি টহল দল খরেরমুখ চেকপোস্ট থেকে ১.৫ কিলোমিটার উত্তর দিকে শিশুপার্ক এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা সূত্রে জানা যায় যে, সাবরাং থেকে অটোরিকশাযোগে মাদকের একটি বড় চালান পরিবহন করা হবে। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক অটোরিকশা আসতে দেখে টহলদল সেটির গতিরোধ করে। অটোরিকশার পেছনের যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারকারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।
ফরিদপুরে রেল ও সড়কপথ অবরোধ
'গারনাচো কি ঘুমাচ্ছিলেন', চেলসিতে অভিষেকেই সমালোচনায় বিদ্ধ আর্জেন্টাইন