রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পিএম

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির দোয়েল হলে বৈঠক শুরু হয়। এতে কমিশনের সভাপতি হিসেবে জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ চলবে। সংলাপ শেষে বিকাল সাড়ে ৫টায় সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত