ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ৫টা ১১ মিনিটে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

এই কম্পন একই সঙ্গে অনুভূত হয়েছে ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পটির উৎপস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটি গৌহাটির ৮৩ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সমতলের ৩৫ কিলোমিটার গভীরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত