ইন্দোনেশিয়ান নাগরিককে হারানো ব্যাগ ফিরিয়ে দিল শাহ আমানত কর্তৃপক্ষ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া একটি ব্যাগের মালিককে অবশেষে খুঁজে পাওয়া গেছে। দীর্ঘ ১২ দিন পর শনাক্ত হওয়া ব্যাগটির মালিক ইন্দোনেশিয়ার নাগরিক অ্যাডে মোহাম্মদ, যিনি একটি জাহাজে কেবিন ক্রু হিসেবে কর্মরত।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ৩০ আগস্ট যাত্রী পার্কিং এলাকায় ব্যাগটি পাওয়া যায়। পরে সেটি বিমানবন্দরের নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়। দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তা পলাশ সাহা ও তারেক জিয়াউদ্দিন ব্যাগটি স্ক্যান করে ভেতরের সব মালামাল তালিকাভুক্ত করেন এবং নিরাপত্তা শাখায় জমা দেন।

স্ক্যানিংয়ের সময় ব্যাগে একটি ল্যাপটপ, ওষুধপত্র, গেমিং ডিভাইসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া যায়। সেগুলো পর্যালোচনা করে জানা যায়, ব্যাগটির মালিক অ্যাডে মোহাম্মদ।

এরপর গত ১৩ সেপ্টেম্বর ওই যাত্রীর স্থানীয় এজেন্ট বিমানবন্দরে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিরাপত্তা শাখা থেকে ব্যাগটি গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত