সীমান্তে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম

ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পন করা নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে সদর থানার পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- মো. শাহীন সানা (২৭), তার স্ত্রী নিলুফা খাতুন (১৯), তাদের মেয়ে শাহিনা সুলতানা (১), রাবিয়া বেগম (২৯), জাহাঙ্গীর আলম (২৪), তার স্ত্রী লিপিকা খাতুন (১৬), নাজমা খাতুন (৩৪), তার ছেলে জিম তরফদার (১৪), মোছা. ফারহানা আক্তার (২৫), তার ছেলে ফারহান ঢালী (৭), মোছা. সেলিনা খাতুন (৩৮), সুরাইয়া ইয়াসমিন (১০), রাবিয়া খাতুন (২৭), তার ছেলে রিয়াদ হাসান (৩) ও ফুলমতি খাতুন (৭২)। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন্স) সুশান্ত ঘোষ জানান, পরিচয় শনাক্ত হওয়ায় রাতেই তাদেরকে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত