বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাচালক। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে ভাণ্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন।  

আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও বলেন, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত