বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়।
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
উভয় পক্ষ ভবিষ্যতে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আশা প্রকাশ করেন। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও উন্নত করার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল
পাকিস্তানের চেয়ে ভারত-আফগনিস্তান ম্যাচ বেশি উত্তেজনাকর: সৌরভ