বাগছাসের প্রধান সংগঠক হাসিবুলের পদত্যাগ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর প্রধান সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে পদত্যাগের তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, “গত ১৯শে আগস্ট আমি গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আহ্বায়কের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। দায়িত্বকালীন সময়ে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও প্রচেষ্টা দিয়ে সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে যদি কোনো ভুল হয়ে থাকে, আশা করি তা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

হাসিবুল আরও লিখেছেন, “গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, এটি আবেগ ও অনুভূতির নাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও এটি শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।”

তিনি বলেন, “সত্য ও ন্যায়ের মিছিলে আমি সবসময় থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। গণঅভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিত করতে রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাইয়ে দেশের ও জনগণের প্রতি যে দায়বদ্ধতা গড়ে উঠেছিল, তা বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত