ফরিদপুরের সদরপুরে গরিব ও অসহায় মানুষের জন্য ১০ টাকায় একটি করে ইলিশ মাছ দেওয়ার ব্যবস্থা করেন ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল।
তার এ বিশেষ উদ্যোগে প্রায় ৬শত মানুষের মাঝে মাত্র ১০ টাকা মূল্যে প্রতি পিস ইলিশ মাছ বিক্রয় করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল হাইস্কুল মাঠে এই ইলিশ মাছ বিক্রয় উদ্বোধন করেন তিনি। এ সময় ইলিশ মাছ নিতে সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে গরিব-অসহায় শতশত মানুষ স্কুল মাঠে উপস্থিত হন। একপর্যায়ে ইলিশ মাছ নিতে হাজারো মানুষ স্কুল মাঠে উপস্থিত হলে হট্টগোল শুরু হয়।
এ সময় মানুষের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা শুরু হলে সদরপুর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, এই মুহূর্তে দেশের সব চাইতে দামি মাছ ইলিশ। যে মাছটি কিনে খাওয়ার মতো সক্ষমতা অনেকের নেই। সেই চিন্তা থেকে আমি আমার এলাকার প্রায় ছয়শত মানুষের মাঝে ১০ টাকা প্রতি পিস ইলিশ মাছ তাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করি। কিন্তু ইলিশ মাছ দেওয়ার খবর পেয়ে সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হয়। এ সময় সেখানে মাছ বিতরণ করা আর সম্ভব হচ্ছিলো না বিধায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা
সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা, ৪ জনের যাবজ্জীবন