হবিগঞ্জে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। বুধবার বিকেলে ও দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকা ও শায়েস্তাগঞ্জের ওলিপুরে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় মারা যান বানিয়াচং উপজেলার সাগরদিঘির পশ্চিমপাড় মহল্লার শামিমা আক্তার (৪৫) ও তাঁর ছেলে তকি (৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী সৈয়দ আলী মিয়ার সঙ্গে দিনারপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
অন্যদিকে একইদিন বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় যাত্রীবাহী সঙ্গে একটি মিনি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মো, ফোরকান মিয়া ( ২৭) ঘটনাস্থল নিহত হন। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়। তিনি সিলেট থেকে ঢাকায় ফেরার পথেএ দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পর দুই জায়গাতেই মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, “দুই জায়গার দুর্ঘটনায় মোট ৩ নিহত হয়েছেন। দুটি বাসই জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁদের সহকারীরা পালিয়ে গেছে।
২৭ নভেম্বর জকসু নির্বাচন