কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবলের সর্ববৃহৎ আসর ফিফা বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ইতিমধ্যেই বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে। দুই ম্যাচে দুই জয় নিয়ে তারা এগিয়ে চলেছে বিশ্বকাপের পথে। তবে তাদের বিশ্বকাপ বর্জনের ভাবনার পেছনে আছে ইসরায়েল।
ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালিয়ে যাওয়া ইসরায়েল বর্তমানে নিজেদের বাছাই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে এবং এখনো প্লে-অফের সুযোগ ধরে রেখেছে। নরওয়ের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা ইতালির সমান পয়েন্টে আছে, হাতে রয়েছে তিনটি ম্যাচ। স্প্যানিশ সরকার ইঙ্গিত দিয়েছে, ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে তারা বিশ্বকাপে দল পাঠাবে না।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেন, রাশিয়ার মতোই ইসরায়েলকেও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধ করা উচিত। রাশিয়াকে ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর ফিফা ও উয়েফা নিষিদ্ধ করেছিল। সানচেজ বলেন, ‘ইসরায়েলকে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের ভাবমূর্তি উন্নত করার সুযোগ দেওয়া যাবে না।’
স্প্যানিশ কংগ্রেসের সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র পাতসি লোপেজও একই সুরে বলেন, ‘রাশিয়ার মতো ইসরায়েলকেও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দিতে হবে। যদি ইসরায়েলকে অংশ নিতে দেওয়া হয়, তাহলে স্পেন দলকে বিশ্বকাপ থেকে প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে। সময়মতো এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হতে পারে।’
এই ইস্যুতে এখনো ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সালাহউদ্দিনের প্রিয় ছাত্রকে যেন আউট করতে চায় না প্রতিপক্ষ
মার্তিনেজের গোলের খবর শুনে মেসি আর ডি পল যা করলেন
হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন