বাংলাদেশের জার্সিতে নিজের পঞ্চাশতম টি-টোয়েন্টি খেলতে নামেন তাওহীদ হৃদয়। ফিফটি দিয়েই ফিফটি উদযাপন করেছেন তিনি। সেই সঙ্গে দেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন হাজার রানের মাইলফলক।
২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে সবশেষ ফিফটি করেছিলেন হৃদয়। মাঝে খরা চলে ব্যাটিংয়ে। আজও শুরুতে ছিলেন সাবধানী। এর পর ৩১ বলে ছোঁন পঞ্চাশ।
সাইফ হাসানের পর তার ফিফটিতে চড়েই জয়ের পথে রয়েছে বাংলাদেশ। এটি তার ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। ৩৭ বলে ৪ চার ও ২ ছ্ক্কায় ৫৮ রান করে আউট হন হৃদয়।
